গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মাদকের আস্তানা থেকে চারজনকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড সূত্র জানায়, রাতে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেওয়ান ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ছমুদা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার মো. দেলোয়ার (৩৫), হাফেজুল্লাহ (৪০), আবদুল মতলব (৪০) ও রমজান আলীকে (৩৮) আটক করা হয়েছে।