গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদেশি মদ রাখার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহীনুর, মো. হাসান, জিন্নাত আলী ও মনজুর আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকার বেড়িবাঁধ থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যা ব। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২৪ বোতল বিদেশি মদ ও ইঞ্জিনচালিত একটি নৌকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যা ব।