গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পাগলার নন্দলালপুর এলাকা থেকে মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী ইমরান (২২), সুজন (২০), শাকিল (২২) ও লিমন (২০)।