গ্রেপ্তার ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি, অস্ত্র ব্যবসায়ীসহ ৫৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পুলিশ তাদের কক্সবাজার সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাতসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে গত শুক্রবার রাতভর পুলিশ বিশেষ অভিযান চালায়।