প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। গত রবি ও গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের হুমায়ুন কবির, ঘিওর উপজেলার বৈলতলা গ্রামের আনজু মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা বেগম, একই উপজেলার কুস্তা গ্রামের সোহেল হোসেন, সিংজুরী গ্রামের রুবেল হোসেন ও সদর উপজেলার গোস্তা গ্রামের শরিফুল ইসলাম। পুলিশ জানায়, রোববার কুস্তা গ্রামে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ হুমায়ুনকে আটক করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সিংজুরি ও বৈলতলা এলাকা থেকে ১৫০টি ইয়াবা বড়িসহ আনজু, জাহানারা, রুবেল ও সোহেলকে আটক করা হয়। গতকাল গোস্তা গ্রাম থেকে ৭০টি ইয়াবা বড়িসহ শরিফুলকে আটক করা হয়।