গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে গাজীপুর সদরের ভোগড়া এলাকা থেকে তিনটি পিস্তল, ১০টি গুলি, ৫০ কেজি গাঁজা ও তিনটি ছোরা জব্দ করেছেন। এ সময় মো. সুমেন, জহিরুল ইসলাম, মো. সাবদুল, জয়নাল আবেদিন, জহির হোসেন ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, আসামিদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।