গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা শহিদুল্লাহ আল মারুফ, জামায়াতের কর্মী আনোয়ারুল হক, মনিরুল ইসলাম, মেছের আলী, বদরুল ইসলাম ও গোলাম ফারুক। গোদাগাড়ী থানার ওসি ওহিদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মহিষালবাড়ী এলাকায় জামায়াতের কার্যালয়ে বৈঠককালে তাঁদের গ্রেপ্তার করা হয়।