গ্রেপ্তার ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সাতজন কর্মীসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে জামায়াতের ছয়জন ও শিবিরের একজন কর্মী রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার ওসি শেখ এমদাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।