গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিনে বিভিন্ন সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়।
সীতাকুণ্ড থানার এসআই শাহ আলম হাওলাদার বলেন, গত কয়েক মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতজনই এজাহারভুক্ত আসামি।