গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাহিলী গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দুলু মিয়া, কিবরিয়া মোল্লা, নাসির হোসেন, রুবেল মিয়া, করিম মোল্লা, টোকন বিশ্বাস, হান্নান মিয়া ও বাকু মোল্লা। তাঁদের বাড়ি মাগুরা সদর উপজেলার বিভিন্ন গ্রামে। শুক্রবার রাত ১২টার দিকে সাহিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে লোকজন তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। এ সময় তাঁদের কাছ থেকে দা, রড ও যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।  মানিকগঞ্জ প্রতিনিধি