গ্রেপ্তার ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগর থানার পুলিশ গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার সকালে মাদকসহ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন ওসমানীনগরের ইসবপুরের আকবর আলী, সুন্দিখলার রুমন আহমদ তালুকদার, নগরীকাপনের আবদুল হেকিম, জায়ফরপুরের নীরেন্দ্র দেবনাথ, মির্জাপুরের মুসা খান, বিশ্বনাথের পদ্মাপুর গ্রামের জামাল মিয়া, দক্ষিণ সুরমার কুতুবপুরের রেজা মিয়া ও কচুয়ার ইমরান হোসেন হাওলাদার।