গ্রেপ্তার ৯৯ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৯৯ জনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার বিকেলে তাঁদের আটক করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, গত রোববার বিকেলে উপজেলা সদরের আশ্রাফুল উলুম মাদ্রাসায় জামায়াত-শিবির কর্মীরা জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের ঘেরাও করে ১১২ জনকে আটক করে। পরে ওই মাদ্রাসা এলাকা তল্লাশি করে ২০টি পেট্রলবোমা ও ১৪টি ককটেল উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম ওরফে দুলালসহ ৯৯ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করা হয়।