গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপাসিয়ার কলেজছাত্রী অপহরণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ সময় আদালতে স্বীকারোক্তি দেওয়ার জন্য উদ্ধারকৃত কলেজছাত্রীকেও পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাপাসিয়া থানার পুলিশ তাদের আদালতে পাঠায়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, অপহরণকারী চক্রের নেতা রিপনের নামে ওই পরিবারের পক্ষ থেকে অপহরণ-সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলা প্রত্যাহারের জন্য স্কুলছাত্রী এবং তার মাকে বুধবার বুধবার অপহরণের চেষ্টা করা হয়েছিল।যাঁদের আদালতে পাঠানো হয়েছে তাঁরা হলেন: বলদা গ্রামের ননী গোপালের ছেলে রিপন (২৩), সহযোগী আমানউল্লাহ (২৫), হারুন-অর রশিদ (২২), মামুন (২৫) ও রিপনের মা গীতা রানী (৪৫)।