গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের অটোরিকশাচালক আবদুল মান্নান হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। গতকাল রোববার বিকেলে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁরা জবানবন্দি দেন।পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে আবদুল মান্নান (৫৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. নূরনবী (২২), উজ্জ্বল চন্দ্র (২২) ও জাকারিয়া তারেককে (২২) গ্রেপ্তার করা হয়। পরে গতকাল পুলিশের কাছে দেওয়া ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর বিকেলে বগুড়ার জ্যেষ্ঠ হাকিম আদালতের বিচারক শাহরিয়া তাইয়েকের আদালতেও ওই তিন যুবক স্বীকারোক্তি দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির তথ্যমতে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনসহ আরও দুজন সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় একটি অটোরিকশা ভাড়া করেন। তাঁরা কৌশলে গাড়িটি নূরনবীর বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতেই গ্রেপ্তারকৃতরা চালক আবদুল মান্নানকে বলাৎকার করেন। এ সময় গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। পরে লাশ বস্তায় তুলে ধুনট সড়কের শুভগাছা ঈদগাহ মাঠের পাশে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে চলে যান। নিজেদের টাকার প্রয়োজনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বলে তাঁরা পুলিশকে জানান। তবে গাড়িটি ওই রাতে বিক্রি করতে ব্যর্থ হয়ে উপজেলার ঘোগা সেতু এলাকায় ফেলে চলে যান।১১ ফেব্রুয়ারি সকালে উপজেলার শুভগাছা ঈদগাহ মাঠের পাশে থেকে আবদুল মান্নানের লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।