গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ২০১১ সালের ১৮ ডিসেম্বর ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস পুড়িয়ে একজন যাত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম (তৃতীয়) আদালতের বিচারক আনোয়ারুল হক ওই পরোয়ানা জারি করেন। এর আগে আদালতে মামলার ১০ আসামি হাজির হয়ে জামিন চাইলে আদালত নয়জনের জামিন মঞ্জুর করেন এবং শামসুল ইসলাম ওরফে টিটু নামের এক ছাত্রদলকর্মীর জামিন নামঞ্জুর করেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮ আসামির মধ্যে সিলেটে বিএনপির রাজনীতিতে প্রভাবশালী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামানও রয়েছেন। এ মামলা থেকে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদলের ‘নিখোঁজ’ নেতা ইফতেখার আহমদকে অব্যাহতি দিয়ে গত ২৫ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।