গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালতের বিচারক নাছরিন জাহান এই পরোয়ানা জারি করেন। তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ গত ২২ ডিসেম্বর কুমিল্লা ৪ নম্বর আমলি আদালতে মানহানির মামলা করেন। এরপর আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। সমন অমান্য করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আদালত। এজাহারে উল্লেখ করা হয়, তারেক রহমান গত ১৫ ডিসেম্বর পূর্ব লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু সম্পর্কে ওই কটূক্তি করেন।