গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার অভিযোগের মামলায় আবাসন প্রতিষ্ঠান আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও পরিচালক ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারির আদেশ দেন। বাদীর আইনজীবী মোকাররম হোসেন প্রথম আলোকে জানান, শামসুদ্দিন ইলিয়াছ আরএফ বিল্ডার্সের কাছ থেকে দুটি ফ্ল্যাট কিনতে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা দেন। ফ্ল্যাট দুটি গত বছরের ডিসেম্বর মাসের মধ্যে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তাঁকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাই প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে আদালতে।