প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গাইবান্ধার একটি আদালত। গতকাল মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এই আদেশ দেন। গত ১৫ ডিসেম্বর লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান গত ২৮ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত ১০ জানুয়ারির মধ্যে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনা তদন্তের নির্দেশ দেন। পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিচারক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।