গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুকসহ ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন পটুয়াখালী দ্রুত বিচার আদালত। বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমানের করা একটি মামলায় ওই আদালতের বিচারিক হাকিম এস এম তারিক শামস ওই আদেশ দেন। মারধরের অভিযোগ করে গত ১৩ মার্চ মজিবুর রহমান পটুয়াখালী দ্রুত বিচার আদালতে আবদুল মোতালেব হাওলাদার, ইব্রাহিম ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।