গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের বিচারিক হাকিমের আদালত (শিবগঞ্জ) গতকাল মঙ্গলবার আমাদের সময়-এর সম্পাদক নাঈমুল ইসলাম খানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কাজী (ম্যারেজ রেজিস্ট্রার) সমিতির সাধারণ সম্পাদক আবদুল বারীর করা মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০০৯ সালের ২৬ এপ্রিল আমাদের সময় পত্রিকায় ‘বিয়ে থেকে বছরে হাজার কোটি টাকা আয়, সাড়ে আঠার হাজার লোকের কর্মসংস্থান সম্ভব’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর এ মামলা করা হয়।