প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের পাঁচ থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিদের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে ঝোলানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এভাবে প্রকাশ্যে তালিকা ঝোলানোয় দাগি আসামিদের সহজে গ্রেপ্তার করা যাবে। গত ২০ অক্টোবর থেকে হাটহাজারী সার্কেলের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও ভূজপুর থানার আসামিদের গ্রেপ্তারি পরোয়ানার তালিকা সংশ্লিষ্ট ইউপি কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হয়। হাটহাজারী থানায় ৫১২ জনের, ফটিকছড়ি থানায় ৩৯২, রাউজান থানায় ৪৬০, রাঙ্গুনিয়া থানায় ৬৪৪ ও ভূজপুর থানায় ৩৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বাবুল আকতার জানান, তালিকা ঝুলিয়ে দেওয়ায় পরোয়ানা তামিলের হার বেড়েছে।