গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌর নির্বাচনী সহিংসতায় নিহত আবদুল জলিলের (২২) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কয়েক শ নারী-পুরুষ মিছিল করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। গত ৯ জানুয়ারি শহরের মিস্ত্রিপাড়া মহল্লার বাসিন্দা প্রবাসী নূর মোহাম্মদের ছেলে আবদুল জলিলকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। আবদুল জলিল ওই এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাশেম সরকারের নির্বাচনী কর্মী হিসেবে প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে পরদিন নিহতের ভাই খোরশেদ আলম থানায় মামলা করেন। আসামিদের মধ্যে রুবেল নামে একজনকে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। বাকিরা পলাতক।