গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক দাবি করে না পেয়ে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন গ্রামের সুকরিয়া বেগমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত তাঁর স্বামী শাহীন তালুকদারকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌকরন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসী মানববন্ধন করে এ দাবি জানান। বেসরকারি সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও গ্যাড অ্যালায়েন্সের সহায়তায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।সমাবেশে মৌকরন বিএলপি কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন, অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামছুন্নাহার, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ব্যবস্থাপক নিত্যানন্দ প্রমুখ বক্তব্য দেন। শাহীন তালুকদার গত ২৫ সেপ্টেম্বর সকালে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে কুপিয়ে তাঁর স্ত্রী সুকরিয়ার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়েছে।