গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় গলাচিপা থানার সামনে গলাচিপা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ওই দাবিতে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এবং ইউএনও মো. মাহবুব আলমের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।৯ মার্চ বিকেলে গলাচিপা ডিগ্রি কলেজের সামনে গলাচিপা শহরের রূপনগর এলাকার বাসিন্দা সেলিম মোক্তারের ছেলে মো. নোমান ও তাঁর সহযোগীরা ওই কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই দিন রাতে গলাচিপা থানায় মামলা হয়।