গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হানিফাকে ট্রাকের নিচে ফেলে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গতকাল সোমবার মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সোনারগাঁ শাখা। এতে সংগঠনটির সোনারগাঁ শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা নূরে আলম আইয়ুব প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৭ ডিসেম্বর বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড এলাকায় হানিফাকে হত্যা করা হয়। পুলিশ এখনো এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি