গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সমকাল-এর নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণ চেষ্টাকারীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অপরাজেয় বাংলায় গতকাল মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের প্রতিনিধিত্ব করার কারণে শাহেদ চৌধুরীকে অপহরণের অপচেষ্টা করা হতে পারে। সমিতির সভাপতি এম এম জসিমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সহসভাপতি নাজমুস সাদাত, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ বক্তৃতা দেন। গত রোববার বিজয় সরণি এলাকায় শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা।