গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের একটি গ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে (৪০) গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছে এলাকাবাসী। বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচিতে শিশু, নারীসহ তিন শতাধিক মানুষ অংশ নেয়। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিলে মানববন্ধনকারীরা শান্ত হয়।