গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চৌহানের (২৯) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবারও সুনামগঞ্জ শহরে মানববন্ধন হয়েছে। সুনামগঞ্জ শহরবাসীর ব্যানারে শহরের আলফাত স্কয়ার এলাকায় দুপুর ১২টায় এই মানববন্ধন হয়। গত শুক্রবার বিশ্বজিৎ খুন হন। গতকাল মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মানবাধিকারকর্মী জসিম উদ্দিন, নিহতের চাচা শিবনাথ চৌহান প্রমুখ। সুনামগঞ্জ অফিস|