গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে (১০) ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে এসে আসামিকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নে ওই শিক্ষার্থী (১০) গত বুধবার পাশের বাড়িতে যাচ্ছিল। এ সময় এক ব্যক্তি (৪২) ওই শিক্ষার্থীকে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে সটকে পড়েন। শিশুটির চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে রাজারহাট ও পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় গতকাল ওই শিক্ষার্থীর বাবা মামলা করেছেন।