গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে তাঁরা ইউএনও কাছে স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরের সামনে টেবুনিয়া-চাটমোহর সড়কে মানববন্ধন করেন। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে মামলার আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোনায়েম খান, চয়োনিকা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক একাডেমির সভাপতি দেলোয়ার হোসেন, নির্যাতিত স্কুলছাত্রীর দাদা ও বাবা প্রমুখ। শিক্ষক মোনায়েম খান বলেন, এই ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি না হলে এলাকায় অপরাধপ্রবণতা আরও বাড়বে।
মেয়েটির বাবা বলেন, ঘটনার পর থেকে তাঁর মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। অন্যদিকে আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
মানববন্ধন শেষে উপস্থিত এলাকাবাসী ইউএনওর হাতে তাঁদের দাবিসংবলতি স্মারকলিপি তুলে দেন। ইউএনও আলিমুন রাজীব স্মারকলিপি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।