গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হত্যার এক মাস পর বিল থেকে এমারত মোল্লার (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল দুপুরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান এমারতের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে তাঁর মা রাজিয়া খাতুন, স্ত্রী কাজল আক্তার ও ছোট ভাই মো. সেলিম মোল্লা উপস্থিত ছিলেন। তাঁরা অভিযোগ করেন, গত ৬ আগস্ট রতন মোল্লা, ফরিদ মোল্লা, সুজন, আদিলসহ অন্যরা এমারতকে পিটিয়ে হত্যা করে তুরাগ নদে ফেলে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।