গ্রেপ্তারের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিউর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)। আজ মঙ্গলবার দেশের সব পৌরসভায় বেলা ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল সোমবার ম্যাব এ কর্মসূচি ঘোষণা করে। যশোরের নওয়াপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোল্লা ওলিউর রহমান ছিলেন ম্যাবের খুলনা অঞ্চলের প্রচার সম্পাদক।