গ্রেপ্তারের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সহকারী হরলাল সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁর সহকর্মীরা। অন্যথায় জেলার ১১টি উপজেলার কর্মচারীরা আগামীকাল রোববার এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি শামসুর রহমান জানান, জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত ৯ জানুয়ারি অফিস থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলায় হরলাল আহত হন।