গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনীমোহন দাসের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার জেলা শহরে বিক্ষোভ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ।যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের উকিলপাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নান্টু রায়, কৃষক লীগের জেলা সভাপতি সুবীর তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল করিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ। ঘটনার চার দিন পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। গত মঙ্গলবার অবনীমোহন দাস সুনামগঞ্জ শহরে সন্ত্রাসী হামলার শিকার হন।