গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতা রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। সকালে যুবলীগের নেতা-কর্মী, রেজাউলের গ্রামের লোকজন ও আত্মীয়স্বজন শহরে মিছিল করে। রেজাউল করিম গত ১২ মে রাতে হরিদসপুর গ্রামে নিজ বাড়িতে বোমা হামলায় নিহত হন।