গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবুল বাসারের বাড়িতে হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন ও লাঠি মিছিল হয়েছে। গতকাল শুক্রবার এই কর্মসূচি পালিত হয়। গত বুধবার রাতে স্থানীয় সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবুল বাসারের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
পৌরসদরের শাহজাদপুর-এনায়েতপুর সড়কের ভাষাসৈনিক বুলবুল চত্বরে কর্মসূচি চলাকালীন বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এম আবদুল আজীজ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু প্রমুখ।