গ্রেপ্তারের দাবিতে মিছিল, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে এক কথিত পীরের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার ইউসুফপুর গ্রামের ওই পীরকে গ্রেপ্তারের দাবিতে মিছিল, সড়ক অবরোধ, মানববন্ধন করেছে এলাকার লোকজন।ভণ্ডপীর আবদুল মতিনের (৫৮) বিরুদ্ধে গত সোমবার দেবীদ্বার থানায় মামলা করেন ইউসুফপুর গ্রামের যুক্তরাষ্ট্র-প্রবাসী এক ব্যক্তি। বাদীর অভিযোগ, ‘নূরের সন্তান’ দেওয়ার প্রলোভন দেখিয়ে কথিত পীর আবদুল মতিনের অনৈতিক সম্পর্কের কারণে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় গত বুধবার বিকেলে বিক্ষুব্ধ জনতা আবদুল মতিনকে গ্রেপ্তারের দাবিতে ইউসুফপুর বাসস্ট্যান্ডে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। তারা ভণ্ডপীরের কুশপুত্তলিকা দাহ করে।মামলার বাদী জানান, সাত-আট বছর আগে তিনি আবদুল মতিনের মুরিদ হন। মান্নান বলেন, ‘চলতি বছরের ২১ মে বাত্সরিক কদর উপলক্ষে পীর আমাকে দেশে আসার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। কিন্তু নিজে না আসতে পেরে গত ১০ এপ্রিল স্ত্রী (৩৮) ও ছেলেকে (৪) দেশে পাঠাই। ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আমার স্ত্রী-পুত্রকে নিজের বাড়িতে রেখে দেন পীর। ২৭ এপ্রিল আমার স্ত্রী যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পর জানতে পারি সে অন্তঃসত্ত্বা।’