গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি সাইফুল্লাহ লস্করের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ১২ দফা দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়েছে। গতকাল রোববার শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে সমাবেশের পর ‘সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি’ এ স্মারকলিপি জমা দেয়।