প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক-ডিজঅনার মামলার পলাতক এক আসামি গ্রেপ্তারের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি হলেন প্রিয়তোষ ভট্টাচার্য (৬৫)। দক্ষিণ সুরমার মোমিনখলার বাসিন্দা প্রিয়তোষ কদমতলি কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় ‘জাবের অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রিয়তোষকে কদমতলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।