প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর প্রতিবাদে ছাত্রলীগ মানববন্ধন করেছে। মির্জাপুর উপজেলা, মির্জাপুর কলেজ ও মির্জাপুর পৌর ছাত্রলীগের ব্যানারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ডে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, সভাপতি খন্দকার নাইম হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহসম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চাঁদাবাজ।