গ্রেপ্তারের প্রতিবাদ নোমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর, পটিয়া ও সীতাকুণ্ডে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল শনিবার এক বিবৃতিতে নোমান বলেন, সম্প্রতি হরতাল চলাকালে পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, নগরের হালিশহর এলাকায় হালিশহর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সীতাকুণ্ডে বিএনপির ১৭ নেতা-কর্মী পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে হয়রানি করছে। পুলিশ অনেক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। আবদুল্লাহ আল নোমান অবিলম্বে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের ও পুলিশি হয়রানি বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।