প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গতকাল সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা শেখ শাহনেওয়াজের পক্ষে গতকালই মামলাটি করেন শওকত আলী শিকদার নামের এক আইনজীবী। মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহাঙ্গীর হোসেন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি