গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সহিদুল ইসলামকে সভাপতি ও মো. আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার সমিতির সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। এ সংগঠনটি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারীদের সমিতি। মঙ্গলবারের সাধারণ সভায় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন। নতুন কমিটির সদস্য ও অন্য সাধারণ প্রকৌশলীদের সমন্বয়ে বর্ধিত সভা ৭ জুন সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আতিয়ার রহমান ও নাসির উদ্দিন সহসভাপতি; কামরুজ্জামান নয়ন ও মতিয়ার রহমান খান যুগ্ম সম্পাদক; শাখাওয়াত হোসেন, মনোরঞ্জন সাহা, জুলফিকার হোসেন, ফজলুল হক, এরশাদ উল্লাহ, মাহবুবুর রহমান ও মনিরুজ্জামান যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের সাংগঠনিক সম্পাদক; ছরোয়ার হোসেন খান অর্থ সম্পাদক; বজলুর রহমান মোল্লা চাকরিবিষয়ক সম্পাদক; এস এম মালেকুজ্জামান জনসংযোগ ও প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তি।