গ্লোব থিয়েটারের হ্যামলেট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী সমাদৃত শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি নিয়ে গতকাল রাতে ঢাকায় এসেছে শেক্সপিয়ার-সৃষ্ট লন্ডনের বিশ্বখ্যাত গ্লোব থিয়েটার। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। এই আয়োজনটি করা হচ্ছে শেক্সপিয়ারের ৪৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে। ২০১৬ সালের এপ্রিলে নাট্যকারের ৪০০তম মৃত্যুবার্ষিকীও। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটি মঞ্চায়ন হবে। ইতিমধ্যে প্রদর্শনীর সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে।
ব্যবসায়ীকে মারধর হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে গত সোমবার রাজধানীর গুলশান এলাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। র্যা ব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম র্যা ব-১-এর কাছে অভিযোগ করেন, কয়েকজন তাঁকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর গুলশান-১-এর ২ নম্বর সড়ক থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়।