গ্লোবাল টিচার্স প্রাইজ পেলেন বগুড়ার শাহানাজ পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার গ্রহণের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শিক্ষক শাহনাজ পারভীন l ছবি: সংগৃহীত
পুরস্কার গ্রহণের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শিক্ষক শাহনাজ পারভীন l ছবি: সংগৃহীত

বিশ্বসেরা ৫০ জন শিক্ষকের মধ্যে স্থান করে নেওয়া বগুড়ার প্রাথমিক শিক্ষক শাহনাজ পারভীন ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ গ্রহণ করেছেন। গত রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পঞ্চম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরামে অন্যদের সঙ্গে তিনি এই পুরস্কার নেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেরা শিক্ষকদের এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন কানাডার শিক্ষক ম্যাগি ম্যাকডোনাল্ড।
গত ১৩ ডিসেম্বর ভারকি ফাউন্ডেশন গ্লোবাল টিচার্স প্রাইজপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছিল। সেখানে স্থান করে নেন বগুড়ার শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন। ওই ঘোষণার পর ২০ ডিসেম্বর প্রথম আলোর নারীমঞ্চে ‘বিশ্বসেরা ৫০ শিক্ষকের একজন তিনি’ শিরোনামে শাহনাজ পারভীনকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।