গ্লোবাল প্রতিযোগিতায় বুয়েট শিক্ষার্থীদের তৃতীয় স্থান দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএন হ্যাবিট্যাটের উদ্যোগে সম্প্রতি ‘আরবান রিভাইটালাইজেশন অব মাস হাউজিং’ শীর্ষক এক গ্লোবাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের একটি দল।
আবাসনকে ধারণা-নীতি ও পরিকল্পনার কেন্দ্রে রেখে সবার জন্য পর্যাপ্ত বাসস্থান নিশ্চিত করা ছিল এ প্রতিযোগিতার প্রতিপাদ্য। বুয়েটের ছয় শিক্ষার্থী তাসফিয়া তাসনিম, তাসনিম ফিরোজ, ফয়সাল বিন ইসলাম, ফারিবা সিদ্দিক, পৌষালি ভট্টাচার্য ও সুমাইয়া তাবাসসুম প্রতিযোগিতায় অংশ নেন।
দুই মাসব্যাপী প্রতিযোগিতার প্রথম পর্যায়ে দলটি জাতীয়ভাবে প্রথম ও পরবর্তী সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম স্থান দখল করেছিল। কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে ১১ এপ্রিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফল ঘোষণা করা হয়। এ পর্বে ৩৫টি দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশ নেয়। বিজ্ঞপ্তি।