গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের একটি হোটেলে গতকাল গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রদ্রিগো বেকার (বাঁয়ে), উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক জিনিয়া তানজিনা হকসহ অন্য পরিচালক ও কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। প্রতিটি ১০ টাকার শেয়ারে ৫৫ টাকা পাবেন শেয়ারহোল্ডাররা। ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পেনিনসুলা হোটেলে কোম্পানির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রদ্রিগো বেকার।
সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয়, ২০১৫ সালে কোম্পানি ৬৬৯ কোটি ৯০ লাখ টাকার পণ্য বিক্রি করেছে। এতে কোম্পানির ৮৩ কোটি ১০ লাখ টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে।
সভায় ২০১৫ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির সচিব ও পরিচালক জিনিয়া তানজিনা হক, পরিচালক মাসুদ খান, ইফতিখারুজ্জামান, রাজিব বড়ুয়া ও মেসবাহ উল হক।
কোম্পানির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, গত বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সা। আগের বছর তা ছিল ৬৮ টাকা ৬৩ পয়সা।