গড়াই খনন নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ মার্চ প্রথম আলোতে ‘গড়াই নদ: কোটি কোটি টাকার খননেও পানির প্রবাহ নেই’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাপারে বক্তব্য দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয় বলেছে, ‘বর্তমান অর্থবছরে গড়াই নদীর মেইনটেন্যান্স ড্রেজিং শুরু হয়েছে গত বছরের ১৯ অক্টোবর, তা শেষ হবে চলতি মাসের ৩১ তারিখ। গত ২৭ ফেব্রুয়ারি ড্রেজিং (খনন) চলমান ছিল। এ বছর ১৬ দশমিক ৫ কিলোমিটার খননকাজ হয়েছে। বর্তমানে গড়াইয়ের প্রবাহ চলমান আছে। এ পর্যন্ত প্রকল্পের আওতায় ৫৮৭ দশমিক শূন্য ৯ কোটি টাকা খরচ হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য: কুষ্টিয়ার স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য, প্রথম আলোর দুজন সাংবাদিক সরেজমিন যা দেখেছেন এবং যে ছবি তুলেছেন, তাই প্রথম আলোতে ছাপা হয়েছে।