গড়াই নদে ট্রলারডুবি মা-মেয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় গতকাল বৃহস্পতিবার বিকেলে গড়াই নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে কূলে ওঠা যাত্রীরা জানিয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার নটাভাঙ্গা গ্রামের আবদুল লতিফের স্ত্রী কবিতা খাতুন (৩৮) ও তাঁর মেয়ে চাঁদনী (৫)। বিকেল চারটার দিকে গড়াই নদের শৈলকুপার লাঙ্গলবাঁধ ঘাটে ট্রলারটি যাত্রী ওঠাচ্ছিল। এ সময় হঠাৎ করেই ডুবে যায় ট্রলারটি। ট্রলারটিতে প্রায় ১০০ যাত্রী ওঠানো হয়েছিল।