গয়না ছিনতাই মামলায় মিলনের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার চেইন, হাতের বালা ছিনতাই ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হকসহ বিএনপির ২২ নেতা-কর্মী চাঁদপুরের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। জেলা ও দায়রা জজ মোখলেছুর রহমানের আদালত থেকে তাঁরা জামিন নেন।
২০১০ সালের জানুয়ারি মাসে চাঁদপুরের কচুয়া উপজেলায় ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনসহ অন্যদের বিরুদ্ধে ওই মামলা করেন।